Market Price

আজকের সোনার দাম কত বাংলাদেশে: ২৬ এপ্রিল ২০২৬ আপডেট

জানুন ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার সর্বশেষ বাজার দর এবং বাজুস (BAJUS) আপডেট।

বাংলাদেশে সোনার বাজার আবারও পরিবর্তনের হাওয়া। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) সোনার নতুন দাম নির্ধারণ করেছে। আজ ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, বাংলাদেশে সোনার বর্তমান বাজার দর কত, তা নিয়ে বিস্তারিত তথ্য  জানতে পারবেন আমাদের প্রতিবেদনে।

সোনার সর্বশেষ মূল্য তালিকা (প্রতি ভরি) ২৬ এপ্রিল ২০২৬ আপডেট

বর্তমানে স্থানীয় বাজারে সোনা কিনার আগে আপনাকে আজকের নির্ধারিত স্বর্ণের দাম সম্পর্কে  ধারণা রাখতে হবে। ভরি অনুযায়ী আজকের দাম নিচে চার্টে দেওয়া হলো। প্রতিদিন স্বর্ণ ক্রয়ের পূর্বে দাম দেখুন।

সোনার মান (Carat) আজকের মূল্য (ভরি)
২২ ক্যারেট (সবচেয়ে ভালো মানের) ২,৪৬,৯২৭ টাকা
২১ ক্যারেট ২,৩৫,৬৭১ টাকা
১৮ ক্যারেট ২,০২,০২০ টাকা
সনাতন পদ্ধতির সোনা ১,৬৪,৫২১ টাকা 

বিশেষ দ্রষ্টব্য: বাজুস নির্ধারিত এই মূল্যের সাথে ক্রেতাকে সরকারি নিয়ম অনুযায়ী ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬% মজুরি (মেকিং চার্জ) প্রদান করতে হবে। অলঙ্কারের ডিজাইন ভেদে মজুরি আরও বেশি হতে পারে। যদি আপনি শুধু স্বর্ণ ক্রয় করেন সেক্ষেত্রে ৫% ভ্যাট প্রযোজ্য হবে।

কেন কমছে বা বাড়ছে সোনার দাম?

গত কয়েক মাস ধরে বাংলাদেশে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। ২০২৩ সালে যেখানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার গড় দাম ছিল ১ লাখ টাকা, ২০২৬ সালের শুরুতেই তা রেকর্ড ২.৮৬ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন স্বর্ণের দাম স্থিতিশীল নেই! মূলত নিচের কারণগুলো বর্তমান বাজারকে প্রভাবিত করছে বলে কারওয়ান বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী জানান।

  • বিশ্ব বাজারের প্রভাব: মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে বিশ্বজুড়ে সোনার দাম বাড়ছে। পূর্বের থেকে আরো বেশি বাড়ার সম্ভবনা রয়েছে।

  • ডলার সংকট: স্থানীয় বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় আমদানি খরচ বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে সরাসরি সোনার দামে।

  • বাজুস সমন্বয়: স্থানীয় বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম কমলে বা বাড়লে বাজুস সেই অনুযায়ী রেট আপডেট করে।

রুপার বর্তমান দাম কত? (২৬ এপ্রিল ২০২৬)

সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজকের রুপার রেট নিচে দেওয়া হলো:

  • ২২ ক্যারেট রুপা: ৫,৩৬৫ টাকা (ভরি)

  • ২১ ক্যারেট রুপা: ৫,১৩২ টাকা (ভরি)

  • ১৮ ক্যারেট রুপা: ৪,৪৩২ টাকা (ভরি)

ক্রেতাদের জন্য আমাদের পরামর্শ

আপনি যদি বিনিয়োগের উদ্দেশ্যে বা গয়না তৈরির জন্য সোনা কিনতে চান, তবে অবশ্যই বিশ্বস্ত জুয়েলারি প্রতিষ্ঠান থেকে হলমার্ক (Hallmark) করা সোনা ক্রয় করুন। কেনার সময় ক্যাশ মেমোতে সোনার ওজন, ক্যারেট এবং চলমান বাজার দর সঠিকভাবে যাচাই করে নিন। কেনোনা বর্তমানে স্বর্ণের দাম প্রতিদিন আপডেট হচ্ছে।

আশা করছি আজকের এই আপডেটটি আপনার উপকারে এসেছে। নিয়মিত সোনার বাজারের সঠিক ও দ্রুত আপডেট পেতে অনলাইন বার্তা (OnlineBarta) এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button